খাবার হোটেলে বস্তাভর্তি দুর্গন্ধযুক্ত মুরগির মাংস জব্দ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

খাবার হোটেলে বস্তাভর্তি দুর্গন্ধযুক্ত মুরগির মাংস জব্দ


মো.খলিলুর রহমান:পটুয়াখালী জেলার কলাপাড়ায় বস্তাভর্তি পচা মুরগী মাংস সংরক্ষণের দায়ে মিজানুর রহমান(৪৫)নামের এক খাবার হোটেল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২৯ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের হাসপাতাল চত্বর সংলগ্ন এলাকার ওই হোটেলে অভিযান চালিয়ে এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ।

এসময় কলাপাড়া থানা পুলিশের সদস্য ও উপজেলা সেনেটারি ইন্সপেক্টর মৃণাল চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মেদ জানান, বেশ কয়েকদিন ধরে ওই হোটেল ব্যবসায়ী পচা মুরগি রান্না করে বিক্রি করে আসছিল। সকালে দোকানে অভিযান চালিয়ে এক বস্তাভর্তি দুর্গন্ধযুক্ত মুরগির মাংস জব্দ করা হয়। পরে এসব মুরগি মাটিচাপা দেওয়া হয়েছে।

Top