অসচ্ছল, গরিব ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

অসচ্ছল, গরিব ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ


ইমন হাওলাদার:ঝালকাঠিতে অসচ্ছল, গরিব ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।সোমবার (২৯ জুলাই) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরের উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এ সময় তার ছেলে ইঞ্জিনিয়ার রাফায়াত সাইফুল্লাহ জয় উপস্থিত ছিলেন।জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জেলার ৫ শত অসচ্ছল, গরিব, অসহায়দের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। উপহারের প্রতি প্যাকেটে রয়েছে চাল, তেল ও আলু। এসব খাদ্য সামগ্রীতে মুখে হাসি ফুটেছে নিম্ন আয়ের অসহায় মানুষের মাঝে।

জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির বলেন,দেশের বিরাজমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যক্তিগত তহবিল থেকে ৫ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। আগামীতেও এমন মানবিক উপহার অব্যাহত থাকবে।

Top