পিরোজপুরে বিএনপির ১৬ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

পিরোজপুরে বিএনপির ১৬ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে


ইমন হাওলাদার:পিরোজপুরে বিএনপির ১৬ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৭ জুলাই) জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেপ্তাররা হলেন- পিরোজপুর জেলা বিএনপির সদস্য সরদার মো. কামরুজ্জামান চাঁন, নেছারাবাদ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাছির আহম্মেদ তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল হোসেন, ইন্দুরকানী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ হাওলাদার, সদস্য সচিব আলমগীল কবির মান্নু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন কুমার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. মেহেদি হাসান, জেলার ভান্ডারিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ইমান আলী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক উৎপল হাওলাদার, নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আরিফুজ্জামান তুহিনসহ ১৫ নেতাকে তাদের নিজ নিজ এলাকা থেকে এবং জেলা বিএনপির সদস্য সুমন হাওলাদারকে ঢাকার বনানী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আলমগীর হোসেন এমন গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বলেন, দেশের ছাত্রদের নিজেদের অধিকার প্রতিষ্ঠার দাবি আদায়ের আন্দোলনকে থামাতে পুলিশের সহায়তায় সরকারি দল ও তাদের ছাত্র সংগঠন কর্তৃক সাধারণ ছাত্রদের ওপর হামলা চালাতে গিয়ে দেশে এক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়। সরকার সেই অবস্থাকে রাজনৈতিক রূপ দিতে সরকারবিরোধী রাজনৈতিক দলকে দমন করতে সারা দেশের বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার ও তাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আর সেই হিসেবে পিরোজপুরেও গ্রেপ্তার চলছে।জেলার নাজিরপুরে কলেজছাত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে শনিবার দুপুরে উপজেলা সদর বাজার থেকে মেহেদি হাসান অভি নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। অভি উপজেলার সদর ইউনিয়নের সাতকাছিমা গ্রামের মোস্তফা মৃধার ছেলে।

এছাড়া পুলিশ গত শুক্রবার (২৬ জুলাই) রাতে পৃথক মামলার আসামি উপজেলার শাঁখারিকাঠী ইউনিয়নের ভাইজোড়া গ্রামের মোস্তফা শেখের ছেলে আতিয়ার রহমান শেখ (৫৮), মালিখালী ইউনিয়নের ঝুগিয়া গ্রামের শাহজাহান কাজীর ছেলে এনাম হোসেন কাজী (৩০) ও দেউলবাড়িদোবরা ইউনিয়নের পাকুরিয়া গ্রামের আবু তাহের চৌধুরীর ছেলে মিরাজ চৌধুরীকে (৩৫) গ্রেপ্তার করেছে।

Top