বরিশালে কারফিউ শিথিলের সময় আরও বাড়ানো হয়েছে - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

বরিশালে কারফিউ শিথিলের সময় আরও বাড়ানো হয়েছে


মো.খলিলুর রহমান:বরিশালে কারফিউ শিথিলের সময় আরও বাড়ানো হয়েছে।বৃহস্পতিবার (২৫ জুলাই) বরিশাল নগরে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং নগরের বাইরে জেলার উপজেলাগুলোতে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।বরিশাল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই জানান, বরিশালের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তাই কারফিউ শিথিলের সময় বৃহস্পতিবার আরও ৩ ঘণ্টা বাড়ানো হয়েছে।বুধবার (২৪ জুলাই) নগরে কারফিউ শিথিল ছিল সকাল ৯টা থেকে বিকেল ৬টা ও উপজেলা পর্যায়ে ছিল সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।উল্লেখ্য, বুধবার সন্ধ্যার পর পুলিশ কমিশনার, জেলা প্রশাসকসহ (ডিসি) প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরা বৃহস্পতিবারের কারফিউর বিষয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন।

বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী জানান, বরিশাল জেলা ছাড়াও বিভাগের বাকি পাঁচটি জেলায় সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।এদিকে বুধবার বরিশালে কারফিউ শিথিল করায় জনজীবন কী অবস্থায় আছে তা দেখার জন্য বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন ডিসি শাহিদুল ইসলাম। তিনি দুপুর ১টার দিকে নগরের নথুল্লাবাদ এলাকায় পরিদর্শন করেন অভ্যন্তরীণ ও দূরপাল্লার যান চলাচল করতে কোনো অসুবিধা হচ্ছে কি না, তা দেখার জন্য।

এ সময় ডিসি শাহিদুল ইসলাম বলেন, মানুষের দৈনন্দিন কাজের সুবিধার জন্য তারা কারফিউ শিথিল করেছেন। এক্ষেত্রে কোনো ধরনের বাধা ছাড়া মানুষ নির্বিঘ্নে কার্যক্রম করতে পারছে কি না, তা দেখার জন্য তার এই পরিদর্শন। তাছাড়া জনজীবনের নিরাপত্তায় সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশের সমন্বয়ে গঠিত প্রতিটি টিমে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন মাঠে।

Top