শিক্ষার্থীরা হল না ছাড়তে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার আ.লীগ ঠেকাতে জিরো টলারেন্স,হাসিনার ডিসেম্বর দেশে ফেরার ‘ফাঁকা আওয়াজ’ এক পরিবারের একাধিক সদস্য সারের ডিলার হতে পারবে না স্ত্রীকে দেনমোহর পাওয়ার জন্য তালাক বা স্বামীর মৃত্যুর আগপর্যন্ত অপেক্ষা করতে হবে না জ্বালানি তেলের প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি দোষ স্বীকার করে ক্ষমা চাওয়া, অপরাধের বিচার এবং জবাবদিহির মধ্য দিয়ে কি ‘রিকনসিলিয়েশনের’ পথ তৈরি হবে? সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ South Bangal Press Club -দক্ষিণবঙ্গ প্রেসক্লাব

শিক্ষার্থীরা হল না ছাড়তে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন


মোহাম্মাদ সাকিব খাঁন :বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এদিকে এ ঘোষণার পরপরই শিক্ষার্থীরা হল না ছাড়তে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।বুধবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামের সই করা এক নোটিশে শিক্ষার্থীদের জরুরি ভিত্তিতে বিকেল ৩টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়।মনিরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের জরুরি এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া ইউজিসি থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও আবাসিক হলসমূহ বন্ধ ঘোষণা করা হলো।এদিকে হল না ছাড়তে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করেন। পাশাপাশি বিকেলে শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন।

Top