বরিশালে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার শাবলের আঘাতে চাচা নিহত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

বরিশালে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার শাবলের আঘাতে চাচা নিহত


মো.খলিলুর রহমান:বরিশালে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার শাবলের আঘাতে চাচা নিহত হয়েছেন। নিহত কামাল হোসেন (৫০) চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামের মৃত মো. হোসেন আলী খাঁর ছেলে।মঙ্গলবার (১৬ জুলাই) রাতে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামে এ ঘটনা ঘটে।চরমোনাই ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শাকিল রাঢ়ি জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে তাদের সঙ্গে বিরোধ চলে আসছিল। এ নিয়ে ভাতিজা হৃদয় শাবল দিয়ে চাচা কামালকে কুপিয়ে জখম করেন। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ব্যাপারে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক জানান, চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামে হত্যার ঘটনা ঘটেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Top