দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত ও ৪০ জন যাত্রী আহত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত ও ৪০ জন যাত্রী আহত


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : ফরিদপুরের ভাঙ্গায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত ও ৪০ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী বাসস্ট্যান্ড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে শাহজালাল পরিবহণের চালক পান্নু সরদারের (৫৫) পরিচয় জানা গেছে। অন্য দুইজনের পরিচয় জানা যায়নি। তারা বাসের যাত্রী ছিলেন। এদিকে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। ভাঙ্গা থানার এসআই মোহাম্মদ নোমান বলেন, ঢাকা থেকে বরিশালগামী বিআরটিসি বাসের সঙ্গে মাদারীপুর থেকে ফরিদপুরগামী শাহজালাল পরিবহণের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে ড্রাইভারসহ তিনজন নিহত হন। নিহত তিনজনই শাহজালাল পরিবহণের।

আহতের অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা বাড়তে পারে। ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদেরকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে পাঠাই।ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার মো. আবু জাফর বলেন, আমরা নিহত ও আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে প্রেরণ করি। আটকে পড়া বিআরটিসি বাসের ড্রাইভারকে ১ ঘণ্টা পর উদ্ধার করি।ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোহাম্মদ খায়রুল আনাম জানান, উদ্ধার কাজ চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

Top