অসামাজিক কাজের সহযোগিতার দায়ে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

অসামাজিক কাজের সহযোগিতার দায়ে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত


মো.খলিলুর রহমান:ভোলার চরফ্যাশনে আবাসিক হোটেলে কিশোর-কিশোরীদের অসামাজিক কাজের সহযোগিতার দায়ে মালিক রিয়াজুল আলম শাহান (৬০) নামে একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।রোববার (১৪ জুলাই) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মুহীদ এ দণ্ড দেন।দণ্ডপ্রাপ্ত রিয়াজুল চরফ্যাশন উপজেলা রোডের ‘সেবা আবাসিক হোটেল’র মালিক এবং পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের মাহাবুব আলমের ছেলে।চরফ্যাশন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে চরফ্যাশন হাসপাতাল রোডের সেবা আবাসিক হোটেলে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকা একাধিক নারী-পুরুষ পালিয়ে যান। এছাড়া ওই হোটেল কক্ষের বাইরে থেকে তালাবদ্ধ দুই কক্ষ থেকে চার কিশোর-কিশোরীকে আটক করা হয়। একই সঙ্গে হোটেল মালিক রিয়াজুল আলমকেও আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মুহীদ জানান, আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে সহযোগিতা করার দায়ে হোটেল মালিককে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। আটককৃত চার কিশোর-কিশোরী অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের অভিভাবকের কাছে মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে।

Top