নিজ জমিতেই চাষ করতে গিয়ে এক কৃষক বাধার মুখোমুখি - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

নিজ জমিতেই চাষ করতে গিয়ে এক কৃষক বাধার মুখোমুখি


মোহাম্মাদ সাকিব খাঁন :ঝালকাঠির নলছিটি উপজেলায় নিজ জমিতেই চাষ করতে গিয়ে এক কৃষক বাধার মুখোমুখি হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কৃষকের নাম- ফিরোজ আলম খান, উপজেলার সুবিদপুর ইউনিয়নের নলবুনিয়া গ্রামের বাসিন্দা তিনি।একই এলাকার আব্দুর রহমান নামের এক ব্যক্তি তাকে জমি চাষে বাধা দিচ্ছেন বলে অভিযোগ তারএ ঘটনায় গত ১০ জুলাই ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগও দিয়েছেন ভুক্তভোগী ফিরোজ আলম।অভিযুক্ত আব্দুর রহমান ওই এলাকার মৃত আবদুল মজিদ হাওলাদারের ছেলে।লিখিত অভিযোগ থেকে জানা যায়, ২০২৩ সালের ২৫ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে ফিরোজ আলমের ভোগ দখলীয় নিজ জমি জোরপূর্বক পাওয়ার টিলার দিয়ে চাষ করছেন আব্দুর রহমান। পরে খবর পেয়ে জমি চাষ করতে বাধা দেন ফিরোজ। এসময় তাকে রামদা নিয়ে মারতে আসেন ফিরোজ। পরে পাশে থাকা শাহজাহান মল্লিকের ঘরে ঢুকে প্রাণ বাঁচান। এরপর তিনি সরকারি জরুরি সেবা ৯৯৯ ফোন দেন।

পরে গত ২০২৩ সালের ১ নভেম্বর পুলিশ সুপারের কার্যালয়ে একটি আবেদন করেন। এরপর মোল্লারহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ফিরোজ আলম খান সরজমিন তদন্ত করে এবং সত্যতা যাচাই করে। পরে তিনি বিবাদীদের মুচলেকা রেখে বিষয়টি মীমাংসা করে দেন। বর্তমানে আবার নতুন করে নিজ সম্পত্তি জবরদখল করার পাঁয়তারা করছে তারা। ভুক্তভোগী ফিরোজ আলম খান বলেন, আমার রেকর্ডকৃত নিজ জমি চাষ করতে পারছি না। আমাকে ও আমার সন্তানদের জমি চাষাবাদ করতে মাঠে নামতে দিচ্ছেন না অভিযুক্তরা। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।অভিযোগের বিষয়ে আব্দুর রহমানের ফোনে একাধিকবার কল দিলেও রিসিভ না করায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা করা হবে।

Top