পটুয়াখালীর কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন আনু - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে

পটুয়াখালীর কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন আনু


মোহাম্মাদ সাকিব খাঁন :পটুয়াখালীর কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন আনু। আর হোসাইন আমির হয়েছেন সাধারণ সম্পাদক।শনিবার (১৩ জুলাই) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এম এ মান্নান চৌধুরী ভোটাভোটি শেষে সভাপতি ও সম্পাদক হিসেবে তাদের নাম ঘোষণা করেন।কুয়াকাটা প্রেস ক্লাব মিলনায়তনে সকাল থেকে শুরু হওয়া দ্বিবার্ষিক সাধারণ সভায় দিনব্যাপী আলোচনা শেষে বিকেলে নির্বাচন শুরু হলে সাধারণ সম্পাদক পদ ছাড়া বাকিগুলো আলোচনার মাধ্যমে নির্বাচিত হয়।প্রধান নির্বাচন কমিশনার জানান, মোট ১৬ জন ভোটারের বিপরীতে সভাপতি পদে লড়ছেন তিনজন এবং সাধারণ সম্পাদক পদে লড়ছেন দুজন। সর্বোচ্চ ভোট পেয়ে ভোরের কাগজ ও চ্যানেল এসের কুয়াকাটা প্রতিনিধি সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আরটিভির কুয়াকাটা প্রতিনিধি কাজী সাইদ।

অপরদিকে সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মানবজমিন ও বিজয় টেলিভিশনের কুয়াকাটা প্রতিনিধি হোসাইন আমির।এছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন কুদ্দুস মাহমুদ, আর যুগ্ম সম্পাদক হয়েছেন সাইদুর রহমান সাঈদ।

Top