ভোলায় বিপুল পরিমাণ ইয়াবা একজনকে আটক করেছে পুলিশ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

ভোলায় বিপুল পরিমাণ ইয়াবা একজনকে আটক করেছে পুলিশ


ইমন হাওলাদার:ভোলায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. আওলাদ হোসেন ওরফে আলাউদ্দিন (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। রোববার (১৪ জুলাই) ভোরের দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমউদ্দিন চৌরাস্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক আলাউদ্দিন ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামের মো. আজাহার মীরের ছেলে।

রোববার দুপুরের দিকে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পেরেছি ঢাকার সদরঘাট থেকে তাসরিফ-১৪ নামে একটি যাত্রীবাহী লঞ্চে এক ব্যক্তি ইয়াবাসহ হাকিমউদ্দিনে আসছেন। ওই সংবাদের ভিত্তিতে আজ ভোরের দিকে অভিযান পরিচালনা করেন বোরহানউদ্দিন থানার পুলিশ।এ সময় লঞ্চ থেকে নেমে একটি অটোরিকশায় করে আসা আওলাদ হোসেন ওরফে আলাউদ্দিনকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৯ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় শিকার করেন।

Top