সাজাপ্রাপ্ত এক আসামিকে ৩৫ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে

সাজাপ্রাপ্ত এক আসামিকে ৩৫ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ


মোহাম্মাদ সাকিব খাঁন :পিরোজপুর ইন্দুরকানীতে আব্দুল হাকিম (৬৫) নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে ৩৫ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুলাই) রাতে ইন্দুরকানীতে খুলনার টুথপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে ইন্দুরকানী থানা পুলিশ।শনিবার (১৩ জুলাই) সকালে রহিমকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।গ্রেপ্তার হাকিম উপজেলার বালিপাড়া গ্রামের মৃত সোহরাব মাতুব্বরের ছেলে। তিনি ৯ বছরের সাজাপ্রাপ্ত আসামি।ইন্দুরকানী থানা সূত্রে জানা গেছে, আসামি হাকিমের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় হত্যাচেষ্টায় মামলার জিআর ১২১/৮৭ ধারা ৩০৭/৩১৩ পেনাল কোড অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত তাকে নয় বছরের সাজা দেন।

এরপর থেকে তিনি দেশের বিভিন্ন স্থানে ৩৫ বছর পলাতক ছিলেন। গোপন তথ্যে ভিত্তিতে শুক্রবার রাতে খুলনার টুথপাড়া এলাকায় অভিযান চালিয়ে হাকিমকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযান নেতৃত্বে ছিলেন ইন্দুরকানী থানার উপ-পরিদর্শক (এসআই) আ. জলিল ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুনছুর আলম।এ ব্যাপারে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.কামরুজ্জামান তালুকদার জানান,তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ও গোপন খবরের ভিত্তিতে ওই নয় বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে জেলা আদালতে পাঠানো হয়েছে।

Top