শহিদুল ইসলামের বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

শহিদুল ইসলামের বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট


মোহাম্মাদ সাকিব খাঁন :পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শহিদুল ইসলামের বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। সাময়িক বরখাস্তের বৈধতা নিয়ে চেয়ারম্যানের করা রিটের প্রাথমিক শুনানি শেষে বৃহস্পতিবার (১১ জুলাই) হাইকোর্টের বিচারপতি হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ আদেশ দেন।আদালতে এদিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আওসাফুর রহমান বুলু ও ঈশিত মঞ্জুল সোহিনী।এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত ৭ জুলাইয়ের এক প্রজ্ঞাপনে সাময়িক বরখাস্ত করা হয়।জানা গেছে, শহিদুল ইসলাম শিকদার মল্লিক ইউপির দুবারের নির্বাচিত চেয়ারম্যান। তিনি জেলা আওয়ামী লীগ আইনবিষয়ক সম্পাদক।

এ ইউনিয়নের পাঁচপাড়া বাজারে থাকা কালীমন্দির ভাঙচুর ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলার চার্জশিটভুক্ত আসামি তিনি। স্থানীয় সরকার আইন অনুযায়ী তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে মন্ত্রণালয়।প্রজ্ঞাপনে বলা হয়, একটি মামলার অভিযোগপত্র পিরোজপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গ্রহণ করায় এবং পিরোজপুর জেলা প্রশাসকের সুপারিশের পরিপ্রেক্ষিতে শহিদুল ইসলাম হাওলাদারকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।পিরোজপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) সরদার ফারুক আহম্মেদ জানান, পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের একটি কালীমন্দির ২০১৮ সালের ৭ জুলাই ভাঙচুর এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে সুভাষচন্দ্র মিস্ত্রি নামে এক ব্যক্তি বাদী হয়ে পিরোজপুর সদর থানায় ওই বছরের ৭ অক্টোবর মামলাটি করেন। তাতে চেয়ারম্যান শহিদুল ইসলামকে প্রধান আসামি করা হয়। পুলিশ তদন্ত শেষে এ মামলায় অভিযোগপত্র দাখিল করেছে।

Top