কুকুরের কামড়ে আহত ৬ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে

কুকুরের কামড়ে আহত ৬


মোহাম্মাদ সাকিব খাঁন :ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নে কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ ছয়জন আহত হয়েছেন। এক গৃহবধূর ডান হাতের এক আঙুলের মাথার অংশ কামড়ে বিচ্ছিন্ন করে ফেলেছে।বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে এ ঘটনা। পরে কুকুরটি পিটিয়ে মেরে ফেলেন স্থানীয়রা।আহতরা হলেন সাতুরিয়া গ্রামের হালিম হাওলাদারের মেয়ে নবম শ্রেণির ছাত্রী নাবিলা আক্তার (১৬), মো. ইকবালের ছেলে মো. ইমন (১৬), মৃত সিরাজ হাওলাদারের ছেলে নজরুল ইসলাম নজু (৫৫), কবির হাওলাদারের মেয়ে সুমাইয়া (১৮) ও তার স্ত্রী এবং নৈকাঠি গ্রামের মহিদুল হাওলাদারের স্ত্রী ফাতেমা বেগম (২৭)। ফাতেমা বেগমের ডান হাতের একটি আঙুলের মাথার অংশ কামড়ে বিচ্ছিন্ন করে ফেলেছে।

খায়রুল ইসলাম নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন,গতকাল বিকেলে হঠাৎ একটি কুকুর যাকে সামনে পায় তাকেই কামড়াতে থাকে। এতে ছয়জন আহত হয়েছেন। পরে এলাকাবাসী একত্রিত হয়ে কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেন। আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।রাজাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আকরাম হোসেন নিশাদ বলেন, আহতদের প্রথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Top