বরগুনা জেনারেল হাসপাতালের রান্নাঘরের পাশ থেকে জীবিত নবজাতক উদ্ধার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে

বরগুনা জেনারেল হাসপাতালের রান্নাঘরের পাশ থেকে জীবিত নবজাতক উদ্ধার


ইমন হাওলাদার:বরগুনা জেনারেল হাসপাতালের রান্নাঘরের পাশ থেকে জীবিত নবজাতক উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১১টার দিকে ওই হাসপাতালের রান্নাঘরের পাশে পরিত্যক্ত স্থান থেকে নবজাতক উদ্ধার করা হয়।হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে বরগুনা জেনারেল হাসপাতালের রান্নাঘরের পাশে পরিত্যক্ত স্থান থেকে নবজাতকের কান্নার শব্দ শুনতে পান হাসপাতালের এক কর্মচারী। পরে নবজাতকটিকে উদ্ধার করা হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে শিশুটি। শিশুটি শারীরিকভাবে অসুস্থ। তাদের মতে শিশুটি অনুমানিক বয়স এক থেকে দুই দিন। ওজন প্রায় আড়াই কেজি।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, উদ্ধার হওয়া নবজাতকটি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (এর.এম.ও) ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, যখন হাসপাতালে আনা হয়, তখন নবজাতকটি অসুস্থ ছিল। শিশুটির শরীরে পিঁপড়া জড়িয়ে ছিল। পিঁপড়ার কামড়ে লাল লাল গোটা উঠে গেছে নবজাতকের শরীরে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। হাসপাতাল কর্তৃপক্ষ সদর থানা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Top