বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে

বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ


ইমন হাওলাদার:বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় শুরু হয়েছে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে এ মেলার উদ্বোধন করেন ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান।উপকূলীয় বন বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে শহরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এ মেলায় ১৮টি স্টল বসছে। যেখানে সারি সারি গাছের সমারোহ। নার্সারিগুলোতে বনজ-ফলদ গাছের সমারোহ।

উদ্ধোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপকূলীয় বন বিভাগের বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. জহিরুল হক। গেস্ট অব অনার ছিলেন, আবদুল মমিন টুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাসান ওয়ারিসুল কবীর।মেলার প্রথমদিন দেখা গেছে, নার্সারিগুলোতে বাহারি চারার সসমারোহ। দর্শনার্থীরা মেলা ঘুরে ঘুরে পছন্দের বৃক্ষ কিনছেন অনেকেই।অন্যদিকে, স্টলগুলোতে প্রদর্শন করা হয়েছে বাহারি বৃক্ষ। যেখানে ফলদ, বনজ ও ওষুধি বৃক্ষের সমারোহ। দিন যত বাড়বে, দর্শনার্থীদের সমাগম আরও বাড়বে বলে মনে করছেন আয়োজকরা।

Top