২০ দিনেও ধরা পড়েনি যৌন নিপীড়নকারী সেই ঈমাম - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে

২০ দিনেও ধরা পড়েনি যৌন নিপীড়নকারী সেই ঈমাম


স্টাফ রিপোর্টার: নলছিটির অনুরাগ বাজার জামে মসজিদের ঈমাম ক্বারী আলী হায়দার এর বিরূদ্ধে ধর্ষণচেষ্টার মামলা হয় গত ২২ জুন। এরপর থেকে সাময়িক গাঁ ঢাকা দেয় আলী হায়দার। কিছুদিন পরে কয়েকজন প্রভাবশালীর ছত্রছায়ায় প্রকাশ্যে বেরিয়ে ঘোরাফেরা শুরু করে এবং ভুক্তভোগী ও বাদীকে উল্টো হুমকি ধামকি দিতে থাকে নানান মাধ্যমে।দিনে দুপুরে নিজ ঘরে ধর্ষণচেষ্টার ঘটনায় এতদিনেও সে গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। তারা বলছেন, এই লোক ঈমাম নামের কলঙ্ক। তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার। যাতে ভবিষ্যতে সরল বিশ্বাসে আসা মানুষদের কেউ আর ধোকা দিতে সাহস না পায়। অভিযুক্ত আলী হায়দার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা মমিন উদ্দিন বয়াতির ছেলে। তার বিরূদ্ধে নলছিটি থানায় মামলা নং ৮, ২১/৬/২৪ইং।

মামলা সূত্রে জানা গেছে, ক্বারী আলী হায়দারের বাসায় গিয়ে তার কাছে কোরআন শরীফ পড়তো ভুক্তভোগী সুমী (ছদ্ম নাম)। তারই ধারাবাহিকতায় গত ১৫ জুন সকাল সাড়ে ৬টায় তার বাসায় কোরআন শরীফ পড়তে যায়। সকাল বেলা একা পেয়ে কোরআন পড়তে আসা সুমী (ছদ্মনাম)কে শ্লীলতা হানী করে ও ধর্ষণচেষ্টা চালায় আলী হায়দার। এক পর্যায়ে সুমী ডাকচিৎকার দিলে প্রতিবেশিরা ছুটে আসলে সটকে পড়ে হায়দার। এর পরে সুমীর ফুপু বাদী হয়ে নলছিটি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে শ্লীলতা হানি ও ধর্ষণচেষ্টা অভিযোগে মামলা দায়ের করেন। এরপর কিছুদিন আত্মগোপনে থেকে অবশেষে জামিন না নিয়েই প্রকাশ্যে আসে হায়দার। এখন তিনি যেন সর্বেসর্বা। উল্টো ভুক্তভোগী ও বাদী পক্ষ এখন টেনশনে পড়ে গেছেন। এমন একটি চাঞ্চল্যকর অঘটন ঘটানোর পড়েও একদল অসাধু লোক তার পক্ষে দাড়ানোয় ন্যায় বিচার যেন মুখ থুবরে পড়ার উপক্রম হয়েছে।

অভিযোগ অস্বীকার করে ক্বারী আলী হায়দার বলেন, অভিযোগকারীর ভাতিজিসহ বেশ কয়েকজন ছাত্র ছাত্রী আমার স্ত্রীর কাছে প্রাইভেট পড়তে আসতো। তারা দুষ্টামি করার কারণে আমি তাদের একটু শাসন করি। তাই ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে একটি ধর্ষণচেষ্টার অভিযোগ করা হয়েছে। তাছাড়া কিছু লোক আমাকে মসজিদ থেকে বিতারিত করতে এই ষড়যন্ত্র করতেছে।নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, মামলাটি তদন্তনাধীন আছে। তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Top