নিখোঁজ হওয়ার দুদিনেও সন্ধান মেলেনি পাঁচ শ্রমিকের - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে

নিখোঁজ হওয়ার দুদিনেও সন্ধান মেলেনি পাঁচ শ্রমিকের


মো.খলিলুর রহমান:ভোলায় মেঘনা নদীতে ড্রেজার দিয়ে বালু তুলতে গিয়ে নিখোঁজ হওয়ার দুদিনেও সন্ধান মেলেনি পাঁচ শ্রমিকের। নিখোঁজ শ্রমিকরা হলেন- নুরে আলম (৪০), সিয়াম (২২), আরিফ (২৫), হারুন (৪০) ও তানজিল।তাদের বাড়ি সদর উপজেলার বিভিন্ন গ্রামে।শনিবার (৬ জুলাই) রাতে মেঘনার গাজীপুর চর পয়েন্টে গিয়ে নিখোঁজ হন তারা। স্থানীয়দের ধারণা, রাতে কোনো জাহাজের ধাক্কায় ড্রেজারটি ডুবে গেছে। এদিকে সোমবার (৮ জুলাই) সকাল থেকে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ নিখোঁজ শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে নিখোঁজ শ্রমিকদের পরিবারে চলছে শোকের মাতম। তারা বেঁচে আছেন,নাকি মারা গেছেন,জানা নেই স্বজনদের।নিখোঁজ হারুনের স্ত্রী নুর জাহান জেগম জানান,পরশু বিকেলে স্বামীর সঙ্গে শেষ কথা হয়েছিল তার। এরপর থেকে আর যোগাযোগ নেই।হারুনের মেয়ে লিয়া ও লিমা বলে,জীবিত বা মৃত,যে অবস্থায়ই হোক, বাবার সন্ধান চাই।নিখোঁজ তানজিলের মা ফাতেমা বেগম বলেন, ছেলের সন্ধান চাই, ছেলে কোথায় আছে জানি না।

ভোলার নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিদ্যুৎ কুমার বাড়ুয়া বলেন, মেঘনার গাজিপুর চরে বালু তুলতে গিয়ে শ্রমিকরা নিখোঁজ হয়েছেন। ধারণা করা হচ্ছে, নৌ দুর্ঘটনা ঘটেছে। তবে তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ ঠিকমতো করা যাচ্ছে না, বিঘ্নিত হচ্ছে। তবে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। বিষয়টি মনিটরও করা হচ্ছে।

Top