পাঁচজন নিখোঁজের ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে

পাঁচজন নিখোঁজের ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে


মনির হোসেন:ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে একটি ড্রেজার ডুবে চালক, কর্মকর্তাসহ পাঁচজন নিখোঁজের ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (৯ জুলাই) সকাল ৮টার দিকে দুর্ঘটনাস্থল গাজীপুরচর থেকে বিআইডব্লিউটিএ ডুবিরি দল দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে।উদ্ধার করা দুজন হলেন- সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের বাঘারহাট গ্রামের বাসিন্দা নুরে আলম (৪১) ও শ্রমিক আরিফুল ইসলাম (২১)। অন্যদিকে নিখোঁজ ব্যক্তিরা হলেন- মো. সিয়াম (২২), হারুনুর রশিদ (৪০) ও মো. তানজিল (২১) নামের তিন শ্রমিক।

ভোলা নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিদ্যুৎ কুমার বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু করার পর দুর্ঘটনা কবলিত ড্রেজারের কেবিন থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। বাকিদের উদ্ধারে কাজ চলছে। গত রোববার মেঘনার গাজীপুরচর এলাকায় বালু উত্তোলনের সময় পাঁচ শ্রমিক নিয়ে ডুবে যায় একটি ড্রেজার। এরপর থেকে তারা নিখোঁজ ছিলেন। তাদের বাড়ি সদর উপজেলার বিভিন্ন গ্রামে।এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে নিখোঁজদের স্বজনরা।

Top