আট শিক্ষার্থীকে বহিষ্কার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে

আট শিক্ষার্থীকে বহিষ্কার


ইমন হাওলাদার:চলমান এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে পিরোজপুরের নাজিরপুর উপজেলার বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে আট শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।রোববার (৭ জুলাই) বাংলাদেশ কারিগারি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষা চলাকালে নকলসহ সংশ্লিষ্ট কক্ষে মোবাইলফোন ও ইলেকট্রিক ডিভাইস ব্যবহারের কারণে তাদের বহিষ্কার করা হয়।বহিষ্কৃত শিক্ষার্থীরা সবাই জেলার নাজিরপুর ডিগ্রি কলেজের কারিগরি বিষয়ের পরীক্ষার্থী। তারা রোববার নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে সকালে অনুষ্ঠিত পরীক্ষা দিচ্ছিল। ওই কেন্দ্রের কেন্দ্র সচিব স্বপন কুমার তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

পরীক্ষা কেন্দ্রের হল সুপার ও নাজিরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. নজরুল ইসলাম জানান, নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহসহ পরিদর্শন টিমের হাতে পরীক্ষা চলাকালে ওই পরীক্ষার্থীরা নকল করাসহ পরীক্ষার নিয়ম লঙ্ঘনের দায়ে অভিযুক্ত প্রমাণিত হওয়ায় কক্ষ পরিদর্শকসহ সংশ্লিষ্ট কেন্দ্র সচিব অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ পাঠিয়েছেন। সেই মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।নাজিরপুর ইউএনও অরূপ রতন সিংহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Top