অমাবস্যা ও উজানের ঢলে বরিশাল বিভাগের নদ-নদীগুলোতে পানি বাড়ছে - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে

অমাবস্যা ও উজানের ঢলে বরিশাল বিভাগের নদ-নদীগুলোতে পানি বাড়ছে


ইমন হাওলাদার:অমাবস্যা ও উজানের ঢলে বরিশাল বিভাগের নদ-নদীগুলোতে পানি বাড়ছে। এরইমধ্যে খরস্রোতা নদীগুলোর পাঁচটি পয়েন্টে পানি বিপৎসীমা ছাড়িয়েছে।রোববার (৭ জুলাই) সন্ধ্যায় বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, ঝালকাঠি জেলা সদর ও বরগুনার বেতাগী উপজেলা পয়েন্টে বিকেল ৩টায় বিষখালী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে।

এ ছাড়া ভোলার তজুমদ্দিন উপজেলা পয়েন্টে ৬০ সেন্টিমিটার এবং দৌলতখান উপজেলা পয়েন্টে ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে সুরমা-মেঘনা নদীর পানি প্রবাহিত হচ্ছে। অপরদিকে পিরোজপুরের বলেশ্বর নদীর পানি বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।এ ছাড়া পিরোজপুরের উমেদপুর এলাকায় কচা নদীর পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচে রয়েছে। বরিশালের কীর্তনখোলা নদীতে পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচে।পাশাপাশি ভোলা খেয়াঘাট সংলগ্ন তেঁতুলিয়া, পটুয়াখালীর মির্জাগঞ্জ, বরগুনার আমতলী পয়েন্টে পায়রা নদীর পানি বেড়েছে।

তাজুল ইসলাম বলেন, দক্ষিণাঞ্চলে বর্ষাকালে পানি বৃদ্ধির চিত্র স্বাভাবিক। অমাবস্যার প্রভাবে টানা বৃষ্টিপাতে নদীর পানি আরও বাড়িয়েছে। তবে দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আভাস নেই। নদীর পানি বেড়ে যাওয়ার কারণে যেসব এলাকায় পানি ঢুকেছে, ঢল নেমে গেলে সেসব এলাকায় ভাঙন দেখা দিতে পারে।

Top