কুয়াকাটায় বিভিন্ন অভিযোগে দুই রেস্টুরেন্টকে তিন লাখ টাকা জরিমানা - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে

কুয়াকাটায় বিভিন্ন অভিযোগে দুই রেস্টুরেন্টকে তিন লাখ টাকা জরিমানা


মো.খলিলুর রহমান:কুয়াকাটায় বিভিন্ন অভিযোগে দুই রেস্টুরেন্টকে তিন লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।শুক্রবার (৫ জুলাই) বিকেলে অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মদ।নিরাপদ খাদ্য আইনের বিধি লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালতে গাজী রেস্টুরেন্টে এক লাখ ৫০ হাজার টাকা এবং বৈশালী রেস্টুরেন্টকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মদ বলেন,অভিযানকালে প্রতিষ্ঠান দুইটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্নসহ ফ্রিজে বাসি খাবার মজুদ অবস্থায় পাওয়া গেছে। এছাড়া রেস্টুরেন্টের দুর্গন্ধযুক্ত ময়লা পানি সৈকতে ফেলায় পরিবেশে মারাত্মক ক্ষতি হচ্ছে। এ কারণে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যটনের স্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

Top