১৫৪ কোটি ৮৭ লাখ ৭৬০ টাকার বাজেট ঘোষণা - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে

১৫৪ কোটি ৮৭ লাখ ৭৬০ টাকার বাজেট ঘোষণা


মোহাম্মাদ সাকিব খাঁন : নতুন কোনো করারোপ ছাড়াই ঝালকাঠি পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের ১৫৪ কোটি ৮৭ লাখ ৭৬০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে পৌরসভার হলরুমে সুধীজনদের সঙ্গে আলোচনা শেষে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার।বাজেটে আয় ধরা হয়েছে ১৫৪ কোটি ৮৭ লাখ ৭৬০ টাকা। ব্যয় ধরা হয়েছে ১৫৪ কোটি ৭২ লাখ ৫৪ হাজার টাকা। বাজেটে প্রারম্ভিক উদ্বৃত্ত ধরা হয়েছে ১ কোটি ২১ লাখ ২৬ হাজার ৭৬০ টাকা এবং সমাপনী উদ্বৃত্ত দেখানো হয়েছে ১৪ লাখ ৪৬ হাজার ৭৬০ টাকা। গত অর্থ বছরে এই বাজেটের পরিমাণ ছিল ১৫৫ কোটি ৩৩ লাখ ৫৮ টাকা হাজার ৫৭৬ টাকা।পৌরসভার মেয়র তার বাজেট বক্তব্যে জানান, নান্দনিক পৌরসভা গড়ার লক্ষে এবারের বাজেটে বনায়ন, ময়লা আবর্জনার ডাম্পিং জোন নির্ধারণ, শহরের জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নসহ নানা উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয়েছে। এসব কাজ বাস্তবায়ন হলে শহর আলোকিত হয়ে উঠবে বলে অভিমত ব্যক্ত করেন মেয়র।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, প্যানেল মেয়র তরুন কুমার কর্মকার, পৌরসভার সচিব শাহীন সুলতানা ও হিসাবরক্ষণ কর্মকর্তা মনিরুদ্দোজা হারুনসহ কাউন্সিলরগণ ও কর্মকর্তা-কর্মচারিরা।প্রসঙ্গত, ১৬ দশমিক ০৮ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত হয় ঝালকাঠি পৌরসভা। পৌর এলাকার নয়টি ওয়ার্ডে বসবাস করেন ৮৫ হাজার ৫৩৪ জন মানুষ।

Top