দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে রোল মডেল - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে

দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে রোল মডেল


মো.খলিলুর রহমান:দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে রোল মডেল মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।তিনি বলেন, শেখ হাসিনা যে সারা বিশ্বে দুর্যোগ মোকাবিলায় রোল মডেল তা তিনি নেপাল ও তুরস্কের দুর্যোগের সময় তাদের পাশে দাঁড়িয়ে তা প্রমাণ করেছেন।বুধবার (৩ জুলাই) সকালে ও দুপুরে আমতলী উপজেলায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন বিষয়ক আমতলী উপজেলা প্রশাসন এবং পৌরসভা আযোজিত দুটি মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।প্রধান অতিথির বক্তেব্যে মহিববুর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য তারই যোগ্য উত্তর সুরী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বরগুনার জন্য ১ কোটি টাকা, আমতলী উপজেলা পরিষদের জন্য ৫০ লাখ টাকা, ১০০ বান্ডিল ঢেউটিন, সাত ইউনিয়নের চেয়ারম্যানদের জন্য ৩৫ লাখ টাকা, আমতলী পৌরসভার জন্য ১০ লাখ টাকা ও ৫০ বান্ডিল ঢেউটিন ও গুলিশাখালী ইসাহাক ও শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয় দুটিতে সাইক্লোন সেল্টার বরাদ্দের ঘোষণা দেন মন্ত্রী। মতবিনিময় শেষে রিমালে ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণের চাল তুলে দেন মহিববুর রহমান।আমতলী উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় সভাপত্বি করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বরগুনা জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম সরোয়ার ফোরকান, আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়ার রহমান, বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসাইন, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, আখতারুজ্জামান বাদল খান প্রমুখ।পৌরসভা হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপত্বি করেন পৌর মেয়র মো. মতিয়ার রহমান।সভা দুটিতে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া ইউএনও মো. রবিউল ইসলাম, আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ কাদের মিয়া, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখওয়াত হোসেন তপু, কুয়াকাটা পৌরসভার মেয়র মো. আনোয়ার হোসেন হাওলাদার, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, আমতলীর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান।

Top