উৎপাদনে ফিরলো পায়রা বিদ্যুৎকেন্দ্র - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে

উৎপাদনে ফিরলো পায়রা বিদ্যুৎকেন্দ্র


মোহাম্মাদ সাকিব খাঁন : এক সপ্তাহ পর আবারও শুরু হয়েছে পটুয়াখালীর কলাপাড়ার পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ।সোমবার (১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এ ইউনিটটি চালু এ বিদ্যুৎকেন্দ্রটি থেকে এখন পুরো ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।এর আগে গত ২৪ জুন বিকাল ৪টার দিকে রক্ষণাবেক্ষণের জন্য দুটি ইউনিটের মধ্যে একটি ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।এ কেন্দ্রের ইউনিট-১ চালু হওয়ায় দক্ষিণাঞ্চলে লোডশেডিং অনেকটা কমতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব।তিনি বলেন, আমাদের ৪ জুলাই ইউনিট-১ চালু করার কথা ছিল। কিন্তু দেশের কথা চিন্তা করে আমাদের কর্মকর্তা-কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে সোমবার বিকেল সাড়ে ৪টায় ইউনিট-১ থেকে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়। আমরা বর্তমানে পুরো ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছি।

উল্লেখ্য, ২০১৩ সালে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে ১ হাজার ২ একর জমি অধিগ্রহণের মাধ্যমে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হয়। এখানে ৬৬০ মেগাওয়াটের দুটি ইউনিট চালু করা হয়েছে। বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) যৌথ বিনিয়োগে ২০২০ সাল থেকে পর্যায়ক্রমে এ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে আসছে। এতে দেশের বিদ্যুতের চাহিদার সিংহভাগ পূরণ করে আসছে কেন্দ্রটি।

Top