সাড়ে ১১ লাখ গলদা চিংড়ির রেনু উদ্ধার করা হয়েছে - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে

সাড়ে ১১ লাখ গলদা চিংড়ির রেনু উদ্ধার করা হয়েছে


মনির হোসেন:জেলার মুলাদী উপজেলার জয়ন্তী নদীতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১১ লাখ গলদা চিংড়ির রেনু উদ্ধার করা হয়েছে। পাশাপাশি রেনু পোনা পাচারের সঙ্গে জড়িত ১১ জনকে আটক করা হয়েছে।মঙ্গলবার (০২ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মুলাদী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।তিনি জানান, সোমবার (০১ জুলাই) রাতে জয়ন্ত নদীতে মুলাদী থানা পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর যৌথ অভিযান চালায়। এ সময় ভোলা থেকে আসা একটি ট্রলারে তল্লাশি চালিয়ে ১৯ ড্রামে ১১ লাখ ৪০ হাজার গলদা চিংড়ির রেনু পোনা উদ্ধার করা হয় এবং ১১ জনকে আটক করা হয়।

পরবর্তীতে মঙ্গলবার মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. নিজাম উদ্দিন পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে গলদা চিংড়ির রেনু পোনাগুলো নদীতে অবমুক্ত করা হয় এবং আটক ১১ জনের প্রত্যেককে সাড়ে ৪ হাজার টাকা করে মোট ৮৯ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। পাশাপাশি রেনু পোনা বহনকারী ট্রলারটি জব্দ করে নিলামে বিক্রির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

Top