ইউপি চেয়ারম্যানের বাড়িতে ৩৫০ বস্তা ভিজিএফ চাল - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে

ইউপি চেয়ারম্যানের বাড়িতে ৩৫০ বস্তা ভিজিএফ চাল


মোহাম্মাদ সাকিব খাঁন : পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুর মিয়ার বসতঘর থেকে ৩৫০ বস্তা সরকারি ভিজিএফ চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।শনিবার (২৯) দিবাগত মধ্য রাতে অভিযান চালিয়ে এ চাল জব্দ করেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মাহমুদ।

অভিযানে সহায়তা করে দুমকি থানা পুলিশ।ইউএনও মো. শাহীন মাহমুদ জানান, চেয়ারম্যানের বাড়িতে ভিজিএফের ৫০ কেজি ওজনের ৩৫০ বস্তা চাল (সাড়ে ১৭ টন) পেয়ে জব্দ করা হয়েছে। সরকারি চাল গোডাউন ব‌্যতিত কোনো ব‌্যক্তিগত বাসা-বাড়িতে রাখার কোনো নিয়ম নেই। এটি অপরাধ। এ বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।এদিকে ঘটনার সময় চেয়ারম‌্যান গোলাম মর্তুজা বাড়িতে ছিলেন না। তার ব্যবহৃত মোবাইলফোনে কল করলে সেটি বন্ধ পাওয়া গেছে। তবে ইউএনও শাহীন মাহমুদ জানিয়েছেন, চেয়ারম্যানকে খবর দেওয়া হয়েছে, তিনি পটুয়াখালী শহর থেকে আসতেছেন।

Top