১২ জুলাই এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের বরিশালে বিভাগীয় বাছাই পর্ব - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে

১২ জুলাই এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের বরিশালে বিভাগীয় বাছাই পর্ব


বরিশাল:জ্যোতির্বিজ্ঞান বিষয়কে বাংলাদেশে জনপ্রিয় করার জন্য আগামী ১২ জুলাই বরিশালে অনুষ্ঠিত হবে ১৯তম এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৪ এর বাছাই পর্ব। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনের আয়োজনে ও প্রকৃতি ও জীবন ক্লাব, বরিশালের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতায় ১৪ থেকে ১৮ বছর বয়সী স্কুল এবং কলেজ পর্যায়ের ছাত্র/ছাত্রীরা অংশ নিতে পারবে। জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিতে পারবে বরিশাল বিভাগের ২’শ শিক্ষার্থী। তাদের থেকে ৪০ জনকে বাছাই করা হবে। এর মধ্যে ২০ জন সিনিয়র গ্রæপ এবং ২০ জন জুনিয়র গ্রæপে থাকবে। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রকৃতি ও জীবন ক্লাব, বরিশালের সভাপতি অধ্যাপক মো: মফিজুর রহমান লিখিত বক্তব্যে তিনি এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, প্রাথমিক বাছাই পর্বে উত্তীর্ণদের নিয়ে আগামী ৩ আগস্ট ২০২৪ তারিখে ঢাকায় আয়োজন করা হবে ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’ জাতীয় পর্ব।

জাতীয় পর্ব থেকে সিনিয়র গ্রæপের ১৫ জন এবং জুনিয়র গ্রæপের ১৫ জনসহ মোট ৩০ জনকে নিয়ে ২১-২৪ আগস্ট ২০২৪ তারিখে ৪ দিনের আবাসিক ক্যাম্প এবং চূড়ান্ত বাছাই করা হবে। আবাসিক ক্যাম্প থেকে নির্বাচিত ৫ জন প্রতিযোগী আসন্ন ২৮তম আন্তর্জাতিক অ্যাস্ট্রো-অলিম্পিয়াড-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। প্রকৃতি ও জীবন ক্লাব, বরিশালের সাধারণ সম্পাদক এলর্বাট রিপন বল্লভ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড বরিশাল বিভাগীয় আয়োজক কমিটির সমন্বয়ক সাংবাদিক সাঈদ পান্থ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ক্লাব, বরিশালের উপদেষ্টা এসএম শেলী, জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সত্যজিৎ রায়, সেলিনা আক্তার হেনাসহ প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্যবৃন্দ।

Top