জমি ও পূর্ব শত্রুতার জেরে আসিফ রহমান লিয়ন নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে

জমি ও পূর্ব শত্রুতার জেরে আসিফ রহমান লিয়ন নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা


মোহাম্মাদ সাকিব খাঁন : ঝালকাঠির রাজাপুরে জমি ও পূর্ব শত্রুতার জেরে আসিফ রহমান লিয়ন নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাশকাঠি গ্রামের কাটাখালি বাজারে এ ঘটনা ঘটে।পরদিন শুক্রবার (২৯ জুন) ভোররাত ৩টার দিকে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।লিয়ন কাটাখালি বাজারের বাসিন্দা মধ্য চরাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমের ছেলে এবং খুলনা বিএল কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র।

নিহতের বাবা শাহ আলম ও ভাই অনিক রহমান অভিযোগ করে বলেন,জমি ও পূর্ব বিরোধের জেরে পুর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে কলেজছাত্র লিয়ন ও তার বড় ভাই অনিকের ওপর হামলা চালায় প্রতিপক্ষ আলম সিকদারের ছেলে সজিব, হাসান, লিখন, চয়ন, রাজিব, রহমান কাজির ছেলে দুলাল কাজি, দুলালের ছেলে শাকিল সাজ্জাল, হাকিমের ছেলে এনায়েত, ফিরোজের ছেলে আশিক, দুলাল কাজির ছেলে সায়েম, রবের ছেলে আনোয়ার কাজি, সেরাজুদিন্নের ছেলে শামসু কাজিসহ ১৫/২০ জন। অতর্কিতভাবে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে লিয়নের মাথায় ও পেটে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে রাজাপুর, বরিশালে চিকিৎসা দিয়ে মুমূর্ষু অবস্থা ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মামলার প্রস্তুতি চলছে।

Top