পরীক্ষার্থীদের খেয়া ভাড়া মওকুফ করারর ঘোষণা - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে

পরীক্ষার্থীদের খেয়া ভাড়া মওকুফ করারর ঘোষণা


মো.খলিলুর রহমান:এইচএসসি, আলিম এবং এইচএসসি ভোকেশনাল পরীক্ষা আগামী ৩০ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। বুধবার পরীক্ষার্থীদের খেয়া ভাড়া মওকুফ করারর ঘোষণা দিয়েছেন বরিশালের হিজলা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।এক নোটিশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।যেখানে তিনি উল্লেখ করেছেন, ৩০ জুন হতে হিজলা উপজেলায় (১) কাউরিয়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র (২) আফসার উদ্দিন ফাজিল মাদরাসা কেন্দ্রে (৩) সরকারি সংহতি পাইলট মাধ্যমিক বিদ্যালয় ভেন্যুতে যথারীতি এইচ.এস.সি, এইচ.এস.সি (বিএম ও ভোকেশনাল) এবং আলিম পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উক্ত পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীদের খেয়া পারাপারে ভাড়া মওকুফ করা হলো।এই নির্দেশনার ব্যত্যয় হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই উদ্যোগের জন্য জাহাঙ্গীর হোসেনকে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।বরিশাল বোর্ডের আওতায় এবারের এইচএসসি পরীক্ষায় গোটা বরিশাল বিভাগের ৩৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৬ হাজার ৫৬২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

Top