বিশ্বকাপে ‘ব্যর্থ’ ক্রিকেট দল,২৮ জুন সকালেই দেশে ফিরবে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পোস্তগোলা ব্রিজের নিচে বালুর বস্তা রেখে ব্যবসার অভিযোগ, নীরব বিআইডব্লিউটিএ! ঔষধ প্রশাসনের মহাপরিচালক জনাব আলমগীর হোসেন কে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছে তার প্রতিবাদ জানিয়েছে বা... মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক বিচার শেষ হবে কবে ? মাদকের ৯৫ শতাংশ মামলা ঝুলে আছে কোন দলের প্রস্তুতি কেমন,ইউপি নির্বাচনের প্রথম ধাপ শুরু ২১ জানুয়ারি ভারত থেকে আনা চালে ক্যানসারের বিষাক্ত উপাদান, বিতরণ স্থগিত বিরোধী দল সংলাপে এলে জুলাই সনদ নিয়ে নমনীয় হতে পারে সরকার জামায়াত জোটের ঢাকা-খুলনা কুষ্টিয়া লংমার্চ আজ স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী ব্যর্থ, পদত্যাগ দাবি করলেন নাহিদ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ

বিশ্বকাপে ‘ব্যর্থ’ ক্রিকেট দল,২৮ জুন সকালেই দেশে ফিরবে


ইমন হাওলাদার:আগামী ২৮ জুন শুক্রবার সকাল ৮ টায় ঢাকায় ফিরে আসবে জাতীয় দলের ক্রিকেটাররা।আফগানিস্তান যেমন প্রথমবার সেমিফাইনাল খেলছে, সে জায়গায় থাকতে পারতো বাংলাদেশও। ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখতে পারতো নাজমুল হোসেন শান্তর দল।সুপার এইটের শেষ ভাগে হঠাৎ করেই সে সুবর্ণ সুযোগ চলে এসেছিল টিম বাংলাদেশের সামনে। আফগানিস্তানের বিপক্ষে সুপার এইটের শেষ ম্যাচে ১২.১ ওভারে ১১৬ রান করতে পারলেই সেমিতে পৌঁছে যেতেন শান্ত,কিন্তু সে লক্ষ্য পূরণ হয়নি। লক্ষ্য পূরণ হয়নি না বলে পূরণের চেষ্টাটাই করা হয়নি। ১২.১ ওভারে ১১৬ রান করা বহুদূরে শেষ পর্যন্ত ১৯ ওভারে ১১৪ রানও টপকে যেতে পারেনি শান্ত বাহিনী। ডিএল মেথডে ৮ রানে হেরে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করেছে টাইগাররা।যাদের হারাতে পারলে শেষ চারে পা রাখা যেত, সেই আফগানরা যখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমির যুদ্ধে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখন দেশে ফেরার জন্য ব্যাগ, লাগেজ, ট্রলি গোছানোয় ব্যস্ত টিম বাংলাদেশের সদস্যরা।সব ঠিক থাকলে

মাঝে বেশ কিছু দিন সময়টা ভাল কাটেনি। বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রর কাছে তিন ম্যাচের সিরিজ পরাজয়টা বাংলাদেশের অতিবড় সমর্থককেও ভাবিয়ে তুলেছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপে কি হয়, কি হয়?- এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছিল। এক কথায় বুক ভরা শঙ্কা নিয়েই বিশ্বকাপে খেলতে নামে বাংলাদেশ।শেষ পর্যন্ত অভাবনীয়ভাবে সেমিতে খেলার একটা সুযোগ চলে এসেছিল সামনে, সে সুযোগ কাজে লাগাতে না পারার হতাশা আছে অবশ্যই। তবে এটা সত্য যে, বাংলাদেশ যে অনিশ্চিত যাত্রা শুরু করেছিল, সে তুলনায় গ্রুপ পর্বের প্রাপ্তি মন্দ নয়।বেশির ভাগ ভক্ত, সমর্থক ও বিশেষজ্ঞের ধারনা ছিল, বাংলাদেশ গ্রুপ পর্বে নেদারল্যান্ডস আর নেপালের বিপক্ষেই শুধু জিতবে। দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কার সাথে পারবে না।

কিন্তু বাস্তবে তা হয়নি। বাংলাদেশ শ্রীলঙ্কাকেও হারিয়েছে। দক্ষিণ আফ্রিকাকেও হারানোর যথেষ্ঠ সম্ভাবনা ছিল; কিন্তু তীরে গিয়ে তরি ডোবে। প্রোটিয়াদের ১১৩ রানে থামিয়েও পারেনি শান্তর দল। ৪ রানে হেরেছে।এছাড়া নেদরল্যান্ডস ও নেপালের সাথে যথাক্রমে ২৫ ও ২১ রানে জিতেছে টাইগাররা। তবে সুপার এইটে এসে তিন খেলার সবকটায় পরাজয় সঙ্গী থাকলো। অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি ভেজা ম্যাচে ডিএল মেথডে ২৮ রানে এবং ভারতের কাছে ৫০ রানের পরাজয় ছিল সঙ্গী।

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে কখনই ৩ ম্যাচ জিতেনি। এবার ৩ ম্যাচ জিতেই দেশে ফেরত আসছে। বরং ব্যাটিং পারফরমেন্স ভাল হলে এবং ব্যাটাররা দায়িত্ব ও কর্তব্যটা যথাযথভাবে পালন করতে পারলে দক্ষিণ আফ্রিকার সাথে গ্রুপ ম্যাচ আর আফগানিস্তানের সাথে সুপার এইটেও জেতারও সুযোগ এসেছিল। সে সুযোগ কাজে লাগাতে পারলে সেমিফাইনালে পা রাখার সম্ভাবনাও ছিল।

Top