জেলেরা অনাহারে-অর্ধাহারে - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে

জেলেরা অনাহারে-অর্ধাহারে


মো.খলিলুর রহমান:সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য এবছরও ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সব প্রকার মৎস্য আহরণে নিষেধাজ্ঞা চলছে।বঙ্গোপসাগরে ইলিশসহ অন্যান্য প্রজাতির মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন পটুয়াখালীর লক্ষাধিক জেলে।আয়ের উৎস না থাকায় বেকার সময়গুলোতে জেলে পরিবারের দিন কাটছে অনাহারে-অর্ধাহারে।জানা গেছে, সমুদ্র উপকূলীয় জেলা পটুয়াখালীতে নিবন্ধিত জেলের সংখ্যা ৮৬ হাজার। তবে এর বাইরেও প্রায় অর্ধলাখ জেলে মাছ শিকারের ওপর নির্ভরশীল।

অবসর সময়ে জাল নৌকা মেরামতে বেশি সময় পার করছেন জেলেরা। বেকার থাকায় সংসার পরিচালনায় আবারও মহাজনদের দাদনের ফাঁদে পড়েছেন। এছাড়াও বেসরকারি এনজিও বা আর্থিক প্রতিষ্ঠান থেকে মাত্রাতিরিক্ত সুদের ঝালে জড়িয়ে যাচ্ছেন অনেক জেলে পরিবার। এদিকে নিবন্ধিত জেলেরা সরকারি সহায়তার চাল পেলেও, নিবন্ধন তালিকায় নাম না থাকায় বঞ্চিত হচ্ছেন প্রায় অর্ধলাখ জেলে।রাঙ্গাবালীর জেলে মফিদুল মাঝি জানান, শৈশব থেকেই বঙ্গোপসাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। মাছ ধরে বয়স চল্লিশের গণ্ডি পেরোলেও আজও তার নাম অন্তর্ভুক্ত হয়নি জেলে নিবন্ধন তালিকায়। তাই পান না সরকারি কোনো সহায়তা। বর্তমানে সমুদ্রে মাছ শিকার বন্ধ থাকায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে তাদের।

পেশাগত জেলেদের নিবন্ধনের আওতায় এনে নিষেধাজ্ঞাকালীন চালের সঙ্গে ডাল, আলু, তেলসহ নগদ অর্থ সহায়তার দাবি জানিয়েছেন জেলেরা।জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞাকালীন নিবন্ধিত ৪৭ হাজার ৩৭১ জন জেলে ৫৬ কেজি হারে প্রথম ২৬৫২.৭৮ মেট্রিক টন চাল বিতরণ সম্পন্ন হয়েছে। আরও ৩০ কেজি করে দ্বিতীয় দফায় বিতরণ করা হবে।তিনি আরও বলেন, আর যারা নিবন্ধনের বাইরে রয়েছেন তাদেরকেও পর্যায়ক্রমে তালিকাভুক্ত করা হচ্ছে।

Top