২০২৬ বিশ্বকাপেও জায়গা নিশ্চিত করলো সুপার এইটের সঙ্গে বাংলাদেশ - Alokitobarta
আজ : শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
৭১ ও ২৪-কে সামনে রেখে এগিয়ে যাওয়ার আহ্বান পরিবহন শ্রমিকরা চাঁদাবাজদের হাতে নাজেহাল হচ্ছেন আমরা আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না বহিস্কৃত ছাত্রদল নেতার মহানবীকে নিয়ে কটুক্তি, প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল বরিশাল চরকরনজিতে সরকারি খাল ও চরের মাটি কেটে ইটভাটায় বিক্রি ! জুলাই সনদ বাস্তবায়ন না হলে নতুন গণআন্দোলনের আশঙ্কা প্রতিমন্ত্রী ফরহাদের ২০ সেকেন্ডের ভিডিও ভাইরাল মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো চালুর প্রক্রিয়া এনসিপি নেতাদের ওপর হামলার নিন্দা ১১ দলের

২০২৬ বিশ্বকাপেও জায়গা নিশ্চিত করলো সুপার এইটের সঙ্গে বাংলাদেশ


ইমন হাওলাদার:নেপালের বিপক্ষে শঙ্কা কাটিয়ে দুর্দান্ত জয় বাংলাদেশের জন্য এক ঢিলে দুই পাখি মারার মতো হয়েছে। প্রথমত, এই ম্যাচ জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সালের আসরে সুপার এইট নিশ্চিত করেছে টাইগাররা। একই সঙ্গে চলতি বিশ্বকাপে সেরা আট দলের মধ্যে জায়গা করে নিতে সমর্থ্য হওয়ায় ২০২৬ আসরে সরাসরি অংশ নেওয়ার টিকিটও হাতে পেয়ে গেছে বাংলাদেশ।

চলতি বিশ্বকাপের মতো ২০২৬ সালের আসরেও অংশ নেবে মোট ২০ দল। এর মধ্যে এই বিশ্বকাপের সেরা আট দল সরাসরি খেলতে পারবে। আয়োজক দেশ হিসেবে খেলতে পারবে ভারত ও শ্রীলঙ্কা।এছাড়া টি-টোয়েন্টি র্যাংকিং অনুসারে খেলার সুযোগ পাবে আরও তিনটি দল। দলগুলে হলো- আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান। অর্থাৎ ১৩টি দল এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে। বাকি ৭টি দল আসবে বাছাইপর্ব খেলে।

Top