বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে

বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১


মোহাম্মাদ রফিকুল ইসলাম: বরিশালের উজিরপুরে বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় বাস ও মাইক্রোবাসের দুই চালকসহ গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন।বুধবার (১৯ জুন) দুপুরে উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকার সরদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃষ্টি ঝালকাঠি সদরের কৃষ্ণকাঠি এলাকার আব্দুর জলিলের মেয়ে।জানা গেছে, বৃষ্টি ও বাতাসের কারণে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকার সরদার বাড়ির সামনে একটি রেইনট্রি গাছ ভেঙে পড়ে। সেই গাছ অতিক্রম করে যাওয়ার সময় একটি মাইক্রোবাসের সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনার সময় ঝালকাঠি থেকে বরযাত্রী বহনকারী গাড়িবহর গৌরনদীর বাটাজোরের দিকে যাচ্ছিল। আর গ্রেট বিক্রমপুর পরিবহন কোম্পানির বাসটি ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার খবর পেয়ে উজিরপুর মডেল থানা ও গৌরনদী হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পুলিশ জানায়, বৃষ্টি নামে ১৬ বছরের একটি মেয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

পাশাপাশি গুরুতর আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মাইক্রোবাসচালক ও ঝালকাঠি সদরের কাঠপট্টি এলাকার বাসিন্দা মো. আলিফ ও আরোহী ঝালকাঠি জেলা সদরের কৃষ্ণকাঠি এলাকার জুয়েলকে (১৯) উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মাইক্রোবাসের অপর আরোহী ঝালকাঠি জেলা সদরের কৃষ্ণকাঠি এলাকার নাদিম হাওলাদার (৩৫), নাজমুল (২১), সাকিব (১৯) ও দুর্ঘটনাকবলিত বাসের চালক নাজমুলকে (২১) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ জানান, এই দুর্ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর ঘটনাস্থলে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Top