বেনাপাল কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাফীউলের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে

বেনাপাল কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাফীউলের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন


মো: সাগর হোসন,বেনাপোল প্রতিনিধি: বেনাপাল কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাফীউল ইসলামের উপর অজ্ঞাতনামা দূর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কাস্টম হাউজে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা।সোমবার বিকালে বেনাপোল কাস্টমস হাউসের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।গত শুক্রবার রাত ৯টার দিকে বন্ধুকে নিয়ে ভ্যান যোগে রঘুনাথপুর সড়ক দিয়ে যাওয়ার সময় পেচোর বাওড় নামক স্থানে দুর্বৃওরা তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

এসময় খবর পেয়ে স্থানীয় লোকজন ও রাফীউলের সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতলে ভর্তি করেন। মানববন্ধনে কাস্টম হাউজের কর্মকর্তা-কর্মচারীরা প্রশাসনের প্রতি ইঙ্গিত করে বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে রাফিউলের উপর হামলার ঘটনায় জড়িতদের সনাক্ত করতে না পারলে কঠোর কর্মসূচী দেওয়া হবে।

Top