বেনাপোলে তৃতীয় লিঙ্গের রেশমা হত্যার আসামী গ্রেফতার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে

বেনাপোলে তৃতীয় লিঙ্গের রেশমা হত্যার আসামী গ্রেফতার


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে আলোচিত তৃতীয় লিঙ্গের রেশমা হত্যা মামলার এজাহারভুক্ত ২য় আসামী আল মামুন (২০) কে তিন মাস পরে সাতক্ষীরার শ্যামনগর এলাকা থেকে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামি আল মামুন কাগজপুকুর কলুপাড়া গ্রামের ছামির আলী ছামিদের ছেলে।গত (১১ মার্চ) বিকেলে বেনাপোল পৌরসভার কাগজপুকুর কবরস্থান থেকে রেশমার মরদেহ উদ্ধার করা হয়।

রেশমা খাতুনকে শ্বাসরোধ ও গলা কেটে হত্যা করে কবরস্থানে পুতে রাখে হত্যাকারিরা।বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, এ হত্যার ঘটনায় সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের আটকের অভিযান অব্যাহত আছে।

Top