বেনাপোলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে

বেনাপোলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে বালিশের নিচে লুকিয়ে রাখা ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মেহেদী হাসান রাসেল (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।সোমবার রাত ১২টা ৪৫ মিনিটে বেনাপোল পৌরসভার গাজিপুর ওয়ার্ডের রবিউল ইসলামের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মেহেদী হাসান রাসেল গাজিপুর ওয়ার্ডের রবিউল ইসলামের ছেলে। পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী মেহেদী হাসান রাসেল ইয়াবা নিয়ে নিজ বাসায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় তল্লাশী চালিয়ে রাসেলের শোয়ার ঘরের বালিশের নিচ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক সহ আসামীকে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়। তিনি আরো বলেন, মাদকের চোরাচালান ও বিস্তার রোধে নিয়মিত অভিযান চলছে।

Top