১০ উইকেটের বড় ব্যবধানে জিতল বাংলাদেশ ক্রিকেট দল - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মানবাধিকার লঙ্ঘন করবে চিকিৎসার বাইরে ৯২ শতাংশ

১০ উইকেটের বড় ব্যবধানে জিতল বাংলাদেশ ক্রিকেট দল


মো.ইমন হাওলাদার:মোস্তাফিজুর রহমানের রেকর্ড গড়া ম্যাচে ১০ উইকেটের বড় ব্যবধানে জিতল বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল টাইগাররা।তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে টানা জয়ে আগেই সিরিজ নিশ্চিত করে যুক্তরাষ্ট্র। আজ শেষ ম্যাচে জিতে সিরিজে ২-১ ভাগ বসাল টাইগাররা।এদিন আগে ব্যাট করতে নেমে মোস্তাফিজের কাটারে বিভ্রান্ত হয়ে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রানে ইনিংস গুটায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশ দলের হয়ে মোস্তাফিজ ৪ ওভারে মাত্র ১০ রানে ৬ উইকেট শিকার করেন।১২০ বলে ১০৪ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে দলকে ৫০ বল আগেই ১০ উইকেটের বড় জয় উপহার দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। দুজনে ৭০ বলে ১০৮ রানের অনবদ্য জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

দলের জয়ে ৪২ বলে ৫টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৫৮ রানের অনবদ্য ইনিংস খেলেন তানজিদ হাসান তামিম। এছাড়া ২৮ বলে ৪টি চার আর দুই ছক্কায় ৪৮ রান করে অপরাজিত থাকেন সৌম্য সরকার।আজ শনিবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে যুক্তরাষ্ট্র। উদ্বোধনীতে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ৪.৫ ওভারে ৪৬ রানের জুটি গড়েন দুই ওপেনার অ্যান্ড্রিস গাউস ও শায়ান জাহাঙ্গীর।এরপর মাত্র ১৪ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় যুক্তরাষ্ট্র। বিনা উইকেটে ৪৬ রান করা যুক্তরাষ্ট্র এরপর ৫৮ রানের ব্যবধানে হারায় ৯ উইকেট। একের পর এক উইকেট পতনের কারণে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা।

যুক্তরাষ্ট্রের ওপেনিং জুটি ভাঙেন সাকিব আল হাসান। তার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন অ্যান্ড্রিস গাউস। সাজঘরে ফেরার আগে মাত্র ১৫ বলে ৫টি চার আর এক ছক্কায় ২৭ রান করেন তিনি।এরপর যুক্তরাষ্ট্র শিবিরে জোড়া আঘাত হানেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তার বলে তানজিম হাসান সাকিবের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন শায়ান জাহাঙ্গীর। তিনি ২০ বলে দুই চার আর এক ছক্কায় ১৮ রান করে ফেরেন। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা নীতিশ কুমারকে আউট করেন মোস্তাফিজ। তিনি ৯ বলে ৩ রানে ফেরেন। অধিনায়ক অ্যারন জোন্সকে আউট করেন তানজিম হাসান সাকিব। মিলিন্দ কুমারকে আউট করেন লেগ স্পিনার রিশাদ হোসেন।এরপর যুক্তরাষ্ট্র শিবিরে একের পর এক আঘাত হানেন মোস্তাফিজ। তার বলে বোল্ড হয়ে ফেরেন শ্যাডলি ভ্যান শাল্কউইক, জসদীপ সিং ও কোরি অ্যান্ডারসন। নিসরাগ প্যাটেলকেও আউট করেন মোস্তাফিজ।জাতীয় দলের এই তারকা পেসার ৪ ওভারে এক মেইডেনসহ মাত্র ১০ রানে ৬ উইকেট শিকার করেন।

Top