রেমালের প্রভাবে সাগর ও নদীর পানি ৩ থেকে ৫ ফুট বৃদ্ধি পেয়েছে - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে

রেমালের প্রভাবে সাগর ও নদীর পানি ৩ থেকে ৫ ফুট বৃদ্ধি পেয়েছে


আলোকিত বার্তা:বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সাগর ও নদীর পানি ৩ থেকে ৫ ফুট বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে উপকূলে তাণ্ডব শুরু হয়ে গেছে। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি ও ঝড়োবাতাস বইছে। পটুয়াখালীর কুয়াকাটায় শরীফুল নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।পায়রা বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে।শরীফুল ধুলাসার ইউনিয়নের অনন্তপাড়া গ্রামের আ. রহিমের ছেলে।রোববার দুপুর ১২টার দিকে বোন ও ফুফুকে আশ্রয় কেন্দ্রে আনতে যাবার পথে উপজেলার ধুলাসার ইউনিয়নের কাউয়ার চর এলাকায় পানির তোড়ে ভেসে যায় শরীফুল ইসলাম (২৭) নামের এক জেলে। দুপুর সোয়া ২টায় স্থানীয়রা আশাখালী এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে।

অপরদিকে দুপুর সাড়ে ১২টার দিকে জোয়ারের চাপে চাকামইয়া ইউনিয়নের বটতলা নামক স্থানের বেড়িবাঁধ ৫ থেকে ৭ ফুট ভেঙে পানি প্রবেশ করে ৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া দুপুরের জোয়ারে উপজেলার বিভিন্ন চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

Top