সরকারি নিবন্ধন পেল বরিশালের আঞ্চলিক দৈনিক হিরন্ময় অনলাইন পোর্টাল - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক

সরকারি নিবন্ধন পেল বরিশালের আঞ্চলিক দৈনিক হিরন্ময় অনলাইন পোর্টাল


নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আঞ্চলিক দৈনিক হিরন্ময় পত্রিকাসহ ১৯টি দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দিয়েছে সরকার।মঙ্গলবার (২১ মে) দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার এই পোর্টালগুলো নির্বাচিত করে তথ্য মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা,২০১৭ (সংশোধিত ২০২০) -এর ২.১.৬ অনুচ্ছেদ মোতাবেক ১৯টি পত্রিকার অনলাইন প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি প্রদান করা হলো।প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতিপ্রাপ্ত ১৯টি পোর্টালকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধও জানানো হয়েছে।

নিবন্ধনের অনুমতি পাওয়া ১৯টি পত্রিকার অনলাইলাইন পোর্টালগুলো-দৈনিক হিরন্ময়,দৈনিক ডেল্টা টাইমস,দৈনিক দেশ বর্তমান, সাপ্তাহিক রক্তিম সূর্য, সাপ্তাহিক ফ্রাইডে রিভিউ, সাপ্তাহিক অপরাধ সংবাদ, দৈনিক আজকের বাংলা, দি ডেইলি নিউজ স্টার, দৈনিক নিখাদ খবর, দৈনিক সাগরকূল, দৈনিক টেলিগ্রাম,দৈনিক সরোদ, ডেইলি প্রেজেন্ট টাইমস, দৈনিক ভোরের বাণী,দৈনিক বাংলাদেশ এক্সপ্রেস,দৈনিক রূপালী বাংলাদেশ,দৈনিক গণমানুষের আওয়াজ ও সাপ্তাহিক আমার গৌরব।

Top