আমি সদর উপজেলাবাসীর বন্ধু হতে এসেছি - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক

আমি সদর উপজেলাবাসীর বন্ধু হতে এসেছি


বরিশাল :বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন বলেছেন, ‘আমি জনগণের বন্ধু হতে এসেছি। যাকে আপনারা সুখে-দুঃখ এবং উন্নয়নে সবসময় পাশে পাবেন। আমাকে একটি বারের জন্য সুযোগ দিয়ে দেখুন। কথা দিচ্ছি প্রতিশ্রæতি নয়, বাস্তবে কাজ করে দেখাবো, ইনশাআল্লাহ।গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের পাঁচগাঁও বাজার ও রায়পাশা-কড়াপুর ইউনিয়নের মোল্লার দোকান এলাকায় গণসংযোগকালে এ কথা বলেন তিনি।এসএম জাকির হোসেন বলেন, ‘সদর উপজেলার জনগণ সচেতন। তাদের প্রলোভন দেখিয়ে ভুল বোঝানো যাবে না। আমার বিশ্বাস এ উপজেলার মানুষ তাদের সু-চিন্তিত রায় দিবেন।

বেকারত্ব মুক্ত বরিশাল সদর উপজেলা গঠনের প্রতিশ্রæতি দিয়ে এসএম জাকির হোসেন বলেন, ‘বরিশাল হচ্ছে সম্ভাবনাময় অঞ্চল। এই অঞ্চলের মানুষ কর্মঠ এবং পরিশ্রমী। কিন্তু সুযোগের অভাবে লেখাপড়া করেও তাদের বেকার থাকতে হয়। জীবিকার তাগিতে দূর-দূরন্তে যেতে হয়।এসএম জাকির বলেন, ‘আমি একজন ব্যবসায়ী। আমি আপনাদের কথা দিচ্ছি, চেয়ারম্যান নির্বাচিত হলে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এর সহযোগিতা নিয়ে বরিশাল সদর উপজেলায় শিল্পাঞ্চল গড়ে তুলবো। যেখানে স্থানীয় বেকার যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি হবে।

এদিকে, গণসংযোগ শেষে সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে স্থানীয়দের আয়োজিত একটি ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন এসএম জাকির হোসেন।এছাড়া সন্ধ্যায় বরিশাল সদর উপজেলা সেলুন ও বিউটি পার্লার মালিক সমিতি কার্যালয়ে একটি টেলিভিশন উপহার দেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন। এসময় আসন্ন নির্বাচনে সদর উপজেলার উন্নয়নে স্বার্থে সৎ ও নির্ভোল মানুষ এসএম জাকির হোসেনের পাশে থাকার প্রতিশ্রæতি দেন নরসুন্দর ও বিউটিশিয়ানরা।গণসংযোগকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এসএম জাকির হোসেনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয় আবুয়াল মাসুদ মামুন, বিসিসি’র ১৬ নম্বর ওয়ার্ড যুবলীগের আহŸায়ক জুয়েল রাফি, জাগুয়া ইউনিয়ন পরিষদের সদস্য জাকির হোসেন প্রমুখ।

Top