হিজলায় ব্যবসায়ীর দেওয়া ভুল কীটনাশক প্রয়োগে ফসল নষ্ট চাষীর - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক

হিজলায় ব্যবসায়ীর দেওয়া ভুল কীটনাশক প্রয়োগে ফসল নষ্ট চাষীর


হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামে ভুল কীটনাশক ব্যবহার করে সর্বশান্ত হয়েছেন কৃষক আব্দুর রহমান (নেহারু) খান। পুড়ে গেছে ২৪ শতাংশ জমির সবজি ক্ষেত।কৃষক বলেন আমি বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি সহ উপজেলা কৃষি কর্মকর্তাকে জানিয়েছি আমি এর ক্ষতিপূরণ দাবি করি।বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামের কৃষক আব্দুর রহমান নেহারু খান । নিজের জমি না থাকায় ২৪ শতাংশ জমি বর্গা নিয়ে চাষাবাদ করে আসছেন। জমিতে পোকার আক্রমণ রোধে স্থানীয় কাউরিয়া বাজারে গিয়ে কীটনাশক চাইলে কীটনাশক ব্যবসায়ী সেলিম বেপারী তাকে তরল সিনজেনটা কোম্পানির ভলিউম নামে ঔষধ দেন। সেই ঔষধ সবজি ক্ষেতে স্প্রে করার দুই তিন দিন পরেই ডাটার শাক, ভেন্ডি পাটের শাক, পুঁইশাকসহ পাশে থাকা টমেটো আবাদও ক্ষতিগ্রস্থ হয়। এরপর ক্ষতিপূরণ দাবি করেন কৃষক আব্দুর রহমান নেহারখান । তবে তাতে কোনো সাড়া দেননি অভিযুক্ত ব্যবসায়ী ।

অন্যদিকে,সবজি নষ্ট হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে বলে উপজলো কৃষি অফিসার আহসানুল হাবিব আল আজাদ জনি বলেন,তদন্তে যদি বের হয় তাকে এই কীটনাশক ওই দোকানদার দিয়েছেন,তাহলে আমরা তার ব্যবস্থা বিরুদ্ধে ব্যবস্থা নিব। আর ক্ষতিপূরণ হিসেবে আমরা ক্ষতিগ্রস্থকে বীজ ও সার দেবো।কিছুদিন আগে হিজলা উপজেলার মেমানীয়া ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নে সয়াবিন ক্ষেতে ভুল কিটনাশক প্রয়োগে প্রায় পঞ্চাশ একর জমির সয়াবিন নষ্ট হয় এতে হতাশ কৃষকরা।এ বিষয়ে কীটনাশক বিক্রেতা সেলিম বেপারী ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।

Top