তেলবাহী লরি উল্টে চারটি ট্রাক ও একটি প্রাইভেটকার পুড়ে গেছে - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক

তেলবাহী লরি উল্টে চারটি ট্রাক ও একটি প্রাইভেটকার পুড়ে গেছে


মোহাম্মাদ রফিকুল ইসলাম : সাভারের হেমায়েতপুরে তেলবাহী লরি উল্টে চারটি ট্রাক ও একটি প্রাইভেটকার পুড়ে গেছে। এ সময় একজন নিহত ও তিনজন দগ্ধ হয়েছেন। এ ঘটনার পর থেকে প্রায় ২ ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।মঙ্গলবার (২ এপ্রিল) ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের জোড়পুল এলাকায় এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর পাঁচটা ৩৫ মিনিটে তেলবাহী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা দিলে আগুন ধরে যায়। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় লরির পেছনে আটকে থাকা চারটি ট্রাক ও একটি প্রাইভেটকারে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি অ্যাম্বুলেন্স ও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে চারজনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায়। এ সময় ইকবাল নামের একজন নিহত হন। তবে তার পূর্ণাঙ্গ ঠিকানা জানা যায়নি।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এই ঘটনায় হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। এখন যান চলাচল করছে, তবে সড়কটিতে জটলা রয়েছে। পুলিশ কাজ করছে।

Top