জমি নিয়ে বিরোধের জেরে বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

জমি নিয়ে বিরোধের জেরে বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ


তালতলী:বরগুনার তালতলীতে জমি নিয়ে বিরোধের জেরে বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুসহ তিন নারী আহত হয়েছেন।শুক্রবার (২৯ মার্চ) রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের আগাপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।আহতরা হলেন- ফাতিমা বেগম (৫৫), হাসি বেগম (৩০), আমেনা বেগম (৫২) ও শিশু হাসান। আহতদের মধ্যে হাসি বেগমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শিশুসহ দুই নারীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।আহত হাসি বেগম বলেন, দীর্ঘদিন ধরে কালাম ডুবুরি ও আলমগীরসহ তাদের লোকজন আমাদের সরকারিভাবে ২০০৬-৭ বন্দোবস্ত পাওয়া জমি দখলের চেষ্টা করছে। এ নিয়ে আদালতে মামলায় আমরা রায় পেয়েছি। শনিবার রাতের আধারে আলমগীরের নেতৃত্বে ৩০-৩৫ জন মানুষ দরজা ভেঙে আমাদের ঘরে প্রবেশ করে। ঘরের মধ্যে কোনো পুরুষ না থাকায় আমিসহ আমার বোন ও বোনের ছেলেসহ সবাইকে মারধর করেন। পরে বসতঘরে ভাঙচুর করে এবং নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুটে নেয়। পরে ডাক চিৎকার শুনে স্থানীয়রা এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে ৯৯৯ কল দিলে ঘটনাস্থলে পুলিশ আসে।

আহত ফাতিমা বলেন, জমি নিয়ে বিরোধটি আদালত পর্যন্ত গড়িয়েছে। আদালতে দুইবার আমরা রায় পেয়েছি ও চূড়ান্ত ডিগ্রি পেয়েছি তবুও আমাদের জমি ভোগ দখলে দিচ্ছে না। উল্টো আমাদের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে নিয়েছেন তারা। তিনি আরও বলেন, একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠকও হয়েছে। কিন্তু কোনো রায়ই তারা মানে না। জোর করে জমি ভোগ দখলের জন্য নারীদের ওপর হামলা করেছে। তাদের খাম খেয়ালীপনায় আমরা এখন অসহায় হয়ে পড়েছি। বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছি।অভিযুক্ত আলমগীর হোসেন বলেন, তাদের ওপর কে বা কারা হামলা চালিয়েছে এবং ভাঙচুর করেছে তা আমাদের জানা নেই। আমাদের বিরুদ্ধে অহেতুক অভিযোগ করছে তারা। উল্টো আমাদের জমি তারা দখল দিয়ে রাখছে।তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম খান বলেন, দুই পক্ষই জমি নিজের বলে দাবি করছেন। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। হামলার ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Top