মেঘনায় অভয়আশ্রমের নিষিদ্ধ সময় মাছ ধরার অপরাধে ৬১ জেলে আটক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

মেঘনায় অভয়আশ্রমের নিষিদ্ধ সময় মাছ ধরার অপরাধে ৬১ জেলে আটক


হিজলা প্রতিনিধঃ বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন, র‍্যাব, বরিশাল- ৮, নৌ পুলিশ ফাঁড়ি হিজলা, বরিশালমোঃ জহিরুল ইসলাম, পেটি অফিসার, কন্টিনজেন্ট কমান্ডার, বাংলাদেশ কোস্ট গার্ড, দক্ষিন, জোন, বিসিজি স্টেশন, হিজলা।এর যৌথ অভিযানে অদ্য ২৪ ও ২৫ মার্চ ২০২৪ তারিখের যৌথ অভিযানে হিজলা উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রমে নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে ৬১ জন জেলে কে আটক করা হয়েছে।

৬১ জনের মধ্যে ৭ জন কে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড, ৫২ জন কে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ২ জন কে ৫০০০ টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম, অফিসার ইনচার্জ, নৌ পুলিশ ফাঁড়ি, হিজলা, মোঃ তরিকুল ইসলাম তালুকদার। ডিএডি মোঃ জামাল উদ্দিন, র‍্যাব, বরিশাল ৮। এসআই রফিকুল ইসলাম, হিজলা থানা। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ।বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুরে মেঘনা নদী থেকে মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ডের অভিযানে(৪৬ বস্তা) ৫২ লাখ ৩০ হাজার মিটার ইনটেক কার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা।গোপন সংবাদের সূত্রে জানা যায় যে ঢাকা থেকে ভোলার লালমোহনের উদ্দেশ্যে অসাদু একটি চক্র জ্বাল নিয়ে যাওয়ার পথে প্রশাসনের হাতে ধরা পরে। হিজলা উপজেলার বাউশিয়া ঘাট সংলগ্ন নদীর পাড়ে সকলের উপস্থিতিতে জাল পুড়িয়ে ফেলা হয়।

Top