সাংবাদিক আলম রায়হান মাদক কারবারি কতৃক লাঞ্ছিত: বরিশাল নাগরিক সংসদের প্রতিবাদ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক

সাংবাদিক আলম রায়হান মাদক কারবারি কতৃক লাঞ্ছিত: বরিশাল নাগরিক সংসদের প্রতিবাদ


প্রেস বিজ্ঞপ্তি:সাংবাদিক আলম রায়হান মাদক কারবারি কতৃক লাঞ্ছিত: বরিশাল নাগরিক সংসদের প্রতিবাদ বরিশাল থেকে প্রকাশিত দৈনিক দখিনের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক আলম রায়হানকে চিহ্নিত মাদক কারবারি কতৃক লাঞ্ছিত করা ও হয়রানির জন্য তীব্র নিন্দা জানিয়েছে বরিশালের নাগরিকদের সংগঠন – বরিশাল নাগরিক সংসদ। বরিশাল নাগরিক সংসদ এর পক্ষ থেকে সংগঠনের কার্যকরী পরিষদের সভাপতি মারুফ আহমেদ মল্লিক কতৃক স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে বরিশাল নাগরিক সংসদ এর পক্ষ থেকে নগরীর বটতলা এলাকার মাদক কারবারি সিদ্দিক এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়। বিবৃতিতে সংগঠনের সভাপতি বলেন, আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে সাংবাদিক আলম রায়হানকে হয়রানির তীব্র নিন্দা জানাই। আমরা বিশ্বাস করি অসি অপেক্ষা মসি শক্তিমান। নগর সভ্যতার যুগে একথা দৃঢ়ভাবে প্রমাণিত হোক।

বিবৃতিতে সাংবাদিক সমাজ এবং সর্বস্তরের নাগরিকদের মাদক কারবারিদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানায় সংগঠনটি। । মাদকমুক্ত বরিশাল নগরী প্রতিষ্ঠায় নগরীতে মাদক বিরোধী অভিযান পরিচালনার করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছে বরিশাল নাগরিক সংসদ।

Top