বেনাপোলে বিয়ের ৭ মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে বিয়ের ৭ মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি :যশোরের বেনাপোলে স্বামীর বাড়িতে ঘরের ফ্যানের সাথে উড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে সোনিয়া খাতুন মায়া (২১) নামে এক গৃহবধূ।২৩ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে বেনাপোল সীমান্তের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোনিয়া খাতুন মায়া রাঙামাটি জেলার বরকল থানার আমতলী গ্রামের আব্দুল আউয়াল চৌধুরীর মেয়ে এবং বাহাদুরপুর গ্রামের নাজমুল হোসেনের স্ত্রী।স্থানীয় ও পরিবারের স্বজনরা জানান, গত ৭ মাস আগে ফেইসবুকে পরিচয় ও প্রেমের সম্পর্ক করে উভয় পক্ষের সম্মতিতে বিয়ে হয় নাজমুল ও সোনিয়া খাতুন মায়ার। বিয়ের কয়েক মাস পরে পরিবারের স্বচ্ছলতা ফেরাতে বিদেশে পাড়ি জমান নাজমুল হোসেন।

স্বামী প্রবাসে যাওয়ার পর থেকেই প্রতিনিয়ত শ্বশুর শ্বাশুড়ির সাথে সংসারে বাকবিতন্ডা চলে আসছিলো গৃহবধূ সোনিয়া খাতুন মায়ার। তারই ধারাবাহিকতায় গতকাল পরিবারের লোকচক্ষুর আড়ালে নিজ ঘরের ফ্যানের সাথে উড়না পেঁচিয়ে জীবনের আত্মাহুতি দেন মায়া।বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য লাশ মর্গে প্রেরণ করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Top