বেনাপোলে মাদক ও ভারতীয় ক্রীমসহ ৩ চোরাকারবারী গ্রেফতার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে মাদক ও ভারতীয় ক্রীমসহ ৩ চোরাকারবারী গ্রেফতার


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৪০ বোতল ফেনসিডিসহ ফারজানা (৩৫) নামে ১নারী মাদক ব্যবসায়ী ও ১৭০০ পিচ ভারতীয় ক্রীম সহ ২ জন চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারী) পৃথক দুটি অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নারী মাদক ব্যবসায়ী ফারজানা দক্ষিণ কেরাণীগঞ্জ থানার আইনথা পশ্চিমপাড়া গ্রামের আব্দুল হাই এর মেয়ে এবং বেনাপোল ভবেরবেড় গ্রামের মৃত আলতাব গাজীর ছেলে আল আমিন গাজী (৩০) ও শাহিন হোসেনের ছেলে তুষার হোসেন (২৫)।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং মাদক ও চোরাচালান উদ্ধার করা লক্ষ্যে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ক্ত ঘটনায় আসামিদের বিরুদ্ধে পৃথক পৃথক ভাবে দুইটি মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Top