আমাদের সকল ক্ষেত্রে স্মার্ট হতে হবে - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

আমাদের সকল ক্ষেত্রে স্মার্ট হতে হবে


বরিশাল:ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা এখন ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশে পৌঁছাতে হলে আমাদের দেশের নাগরিকদের স্মার্ট হতে হবে, আমাদের লেখা পড়ায় স্মার্ট হতে হবে, আমাদের কার্যক্রমে স্মার্ট হতে হবে, আমাদের সকল ক্ষেত্রে স্মার্ট হতে হবে তাহলেই আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে পারবো।আমাদের কর্মকান্ডে লেখাপড়ায় স্মার্ট হতে না পারি তাহলে কিন্তু স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার যে কাজ করে যাচ্ছে সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না।এজন্য আমি আজকে তোফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজের শিক্ষার্থীদের আহবান জানাবো, আমি জানি তোমরা লেখাপড়ায় অনেক মনোযোগী তারপরও আমি তোমাদের প্রতি আহবান জানাবো তোমাদের লেখা পড়ার মান আরো উন্নত করতে হবে তোমাদেরকে বরিশালে ভালো বালিকা মহাবিদ্যালয়ের ছাত্রী হিসেবে পরিচিতি লাভ করতে হবে। বেগম তফাজ্জেল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী আনুষ্ঠান-২০২৪ ‘এ প্রধান অতিথি হিসেবে বক্তব্যে একথা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি।

১৮ ফেব্রুয়ারী রবিবার সকাল ১০ টায় বেগম তফাজ্জেল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের গভর্নিংবডির সভাপতি প্রফেসর মোঃ আব্দুল মোতালেব হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী আনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের চেয়ারম্যান প্রফেসর মোঃইউনুস আলী সিদ্দিকী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন, বিসিসি’র ১২ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন রয়েল,সংরক্ষিত মহিলা কাউন্সিলর আয়শা কবীর লুনা,২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির, সাবেক কাউন্সিলর জাকির হোসেন ভুলু,সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন, সাবেক সভাপতি,মফিজুর রহমান টুটুল,মহানগর আওয়ামী যুবলীগ এর যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন প্রমূখ।

Top