শীতবস্ত্র নিয়ে অসহায়দের পাশে দাঁড়ালো তরুনরা - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

শীতবস্ত্র নিয়ে অসহায়দের পাশে দাঁড়ালো তরুনরা


বরিশাল ব্যুরো:অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র যৌথভাবে বিতরণ করেছে বরিশাল প্রকৃতি ও জীবন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন দি অডেশাস্। শুক্রবার সকালে বরিশাল সিসটার ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শীতবস্ত্র বিতরণ করেছেন বরিশাল জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম। বরিশাল প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়কারী ও দি অডেশাস্ এর প্রেসিডেন্ট সাংবাদিক সাঈদ পান্থ’র এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ মো: রফিকুল ইসলাম, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক মাসুম ও বরিশাল সিসটার ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাফুজা খানম লিপি। কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রবিউল হাসান ভ‚ইয়া, চারুকলা বিদ্যালয়ের গৌরব কর্মকার, স্বেচ্ছাসেবী সংগঠন দি অডেশাস্ এর প্রচার সম্পাদক সাকিব উল হক, শুভ সিকদার, প্লাবন প্রমুখ।

কম্বল হাতে পেয়ে দিনমজুর নুরুল ইসলাম ও মো: মানিক বলেন, জীবনের প্রথম একজন ডিসির হাত থেকে একটি করে কম্বল উপহার পেলাম। সত্যিই খুব ভালো লাগছে। আমরা সাধারণ দিনমজুর, আমাদের হাতে ডিসি (স্যার) কম্বল দিয়েছে। আমাদের সঙ্গে কথা বলেছেন। যেখানে আমরা জনপ্রতিনিধিদের কাছ থেকে এ কম্বল পাইতাম আজ সেই কম্বল আমরা ডিসির কাছ থেকে পাইলাম। বরিশালের বিভিন্ন এলাকার ৫৬ জন অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ##

Top